টিকটকের বিকল্প ফায়ারওয়ার্ক, মুহূর্তেই ভিডিও তৈরি

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:০৪  
চীনা ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটক সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে কমবয়সীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে এটি। মজাদার ভিডিও বানিয়ে সামাজিকমাধ্যমে পোস্টিংয়ের মাধ্যমে ফলোয়ার বাড়ানোর চেষ্টায় মেতেছেন নেটিজেনরা। এবার টিকটককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ভারতীয় বাজারে হাজির নতুন অ্যাপ আনলো ফায়ারওয়ার্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার লুপ নাও টেকনলজি নির্মিত এই অ্যাপে ৩০ সেকেন্ডের নিজস্ব ভিডিও বানানো যাবে। ইতিমধ্যেই হিন্দুস্তান টাইমস ও একতা কাপুরের সঙ্গে গাঁটছড়া করেছে ফায়ারওয়ার্ক।